অসাধারণ ওয়েব টুল, start.me.

অসাধারণ ওয়েব টুল, start.me.
 অসাধারণ ওয়েব টুল, start.me.

আসসালামুয়ালাইকুম

আসাকরি সকলেই ভালো আছেন।
আজ আমি আপনাদের একটি অসাধারণ ওয়েব টুলের সাথে পরিচয় করিয়ে দিব।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরাঘরি করি তারা সবাই তাদের পছন্দের ওয়েবসাইট টি Browser এ Bookmark ব্যাবহার করতে ভালো বাসি, কারণ Bookmark করলে ওয়েবসাইট টি Browser থেকে সহজেই ব্যাবহার করা যায় ।
এবং আমরা ওয়েবসাইট গুলি Bookmark করি আমাদের পছন্দের একটি Browser এ যেমন: Google Chrome, Firefox, etc Browser.

এখন সমস্যা টি হচ্ছে , আমরা যখন মাঝে মাঝে অন্য কারো বা বন্ধুর মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি এবং তখন যদি ঐ মোবাইল বা কম্পিউটার টিতে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজন পড়ে, যা আপনার Browser এ Bookmark করা আছে, এখন যদি আপনার সেই ওয়েবসাইটটি ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে অবশ্যই আপনার জিমেইল এড্রেস এর সাহায্যে আপনার বন্ধুর কম্পিউটারটিতে জিমেইল টি বসিয়ে সেই বুকমার্ক টি ব্যবহার করতে হবে। এবং আমরা কখনই আমাদের নিজের ইমেইল এড্রেসটি অন্য কারো ডিভাইসে ব্যবহার করতে চাইনা প্রাইভেসির কারণে। যা একটি বিরাট সমস্যা।

উক্ত সমস্যাটি সমাধানের জন্য আজ আমি আপনাদের একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যেটির সাহায্যে আপনারা সহজেই আপনাদের বুকমার্কে ব্যবহার করতে পারবেন। এবং বুকমার্ক টি ব্যবহার করার জন্য আপনাকে কোন ব্রাউজারের লগইন করতে হবে না, যেই ওয়েবসাইটটি আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেই ওয়েবসাইটটিতে লগইন করলে আপনি সকল বুকমার্ক গুলো ব্যবহার করতে পারবেন।

সেই ওয়েব সাইটটির নাম হচ্ছে startpage.me এই ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনি সহজেই আপনার পছন্দমত ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটে সেভ করে রাখতে পারবেন। শুধু ওয়েবসাইট সমূহ বুক মার্ক নয়, এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন এই ওয়েবসাইটটি ব্যবহার করে ‌।

তবে আজ আমি শুধু বুকমার্ক সম্পর্কে কথা বলব এই টিউটোরিয়ালে এবং আপনারা কিছু সময় ঘাটাঘাটি করলে এই ওয়েবসাইটের সকল সুবিধা সমূহ জানতে পারবেন ও সুবিধা সমূহ ভোগ করতে পারবেন।

এজন্য আপনাকে আপনার ইমেইল এর সাহায্যে ওয়েবসাইটটিতে লগইন করতে হবে এবং আপনি আপনার পছন্দমত ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটে সেভ করে রাখতে পারবেন।

পরবর্তীতে বুকমার্ক করা ওয়েবসাইট গুলো ব্যবহার করার জন্য এই ওয়েবসাইটটিতে লগইন করলেই হবে।

চলুন শুরু করি কিভাবে আপনারা এই অসাধারণ ওয়েব টুল টি ব্যবহার করবেন?


১. প্রথমে Google এ প্রবেশ করুন।

google.com
Google

২. এরপর গুগলে startpage.me লিখে সার্চ করুন।

Google
Google

৩. সার্চ করার পর প্রথম যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে এই ওয়েবসাইটটি। তো সার্চ রেজাল্টের সবার প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

google
Google

৪. ওয়েবসাইটটি দেখতে নিচে দেখানো ছবিটির মত দেখাবে।

start.me
start.me

৫. এখন আপনার জিমেইল এড্রেস এর সাহায্যে ওয়েবসাইটটিতে একটি একাউন্ট খুলে নিন। অ্যাকাউন্টটি খোলার জন্য প্রয়োজনীয় ইনফর্মেশন সাবমিট করুন।

start.me
start.me

এবার হয়তো আপনার একাউন্টটি ভেরিফাই করতে বলবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনার জিমেইল এ প্রবেশ করুন, এবং এখান থেকে সহজেই আপনি আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।

৭. ডিফল্টভাবে এখানে কিছু বুকমার্ক করা থাকবে।

mayabee

৮. আপনি চাইলে ওই ডিফল্ট বুকমার্ক গুলো মুছে দিতে পারেন অথবা ওই বুকমার্ক গুলো ব্যবহার করতে পারেন।

maya bee

৯. নিজে বুকমার্ক তৈরি করার জন্য, প্লাস আইকনে ক্লিক করুন ।

maya bee

১০. প্লাস আইকনটিতে ক্লিক করার সাথে সাথে একটি নতুন সেকশন ওপেন হবে এবং সেকশনটিতে আপনি যেকোনো একটি নাম দিয়ে দিন।

maya bee

১১. এবার সেকশনটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Bookmark এ ক্লিক করুন এবং আপনার পছন্দ ওয়েবসাইটটির লিংকটি বসিয়ে Add Button এ ক্লিক করুন।

mayabee

১২. এখন আপনার পছন্দের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে সেভ হয়ে গেছে আপনি পরবর্তীতে চাইলে এই ওয়েবসাইটটিতে লগইন করে সহজেই ওই বুকমার্ক গুলো ব্যবহার করতে পারবেন ‌।

mayabee

আমি শুধু এই টিউটোরিয়ালে বুকমার্ক নিয়ে আলোচনা করলাম তবে এই ওয়েবসাইটটিতে আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনারা কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই জানতে পারবেন।


টিউটোরিয়ালটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। MaYa BeE Technology এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ